Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

উদ্ধার হওয়া হরিণটি ফিরে গেল সুন্দরবনে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ মে ২০২৬ ০০:০৪

বাগেরহাট: শিকারীদের হাতে পূর্ব সুন্দরবন থেকে পাচার হয়ে আসা একটি জীবিত হরিণ উদ্ধার করা হয়েছে।

সোমবার (১১ মে) সকাল ৭ টায় স্থানীয় লোকজন ও বন বিভাগ যৌথভাবে হরিণটি উদ্ধার করে। পরে হরিণটিকে চিকিৎসা দিয়ে দুপুরে সুন্দরবনে অবমুক্ত করা হয়।

সুন্দরবন পূর্ব বন বিভাগে জ্ঞানপাড়া টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা সুরজিৎ চৌধুরী জানান,শিকারীদের হাতে পূর্ব সুন্দরবন থেকে পাচার হয়ে আসা একটি জীবিত হরিণ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে জ্ঞানপাড়া টহল ফাঁড়ির স্টাফসহ সুন্দরবন সংলগ্ন চরদুয়ানী ইউনিয়নের গাববাড়িয়া এলাকায় স্থানীয়দের সহায়তায় এটি উদ্ধার করা হয়। হরিণটির শরীরে জখমের চিহ্ন ছিল। পরবর্তীতে চিকিৎসা শেষে হরিণটিকে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর