Saturday 04 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাটোরে গুটি আম সংগ্রহ কার্যক্রম শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ মে ২০২৬ ১৫:২৩

নাটোর: নাটোরে শুরু হয়েছে গুটি আম সংগ্রহ কার্যক্রম। গত ১১ মে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ম্যাঙ্গো ক্যালেন্ডার প্রকাশ সভার সিদ্ধান্ত অনুযায়ী আজ শুক্রবার (১৫ মে) থেকে আনুষ্ঠানিকভাবে গুটি আম সংগ্রহ শুরু করেছে বাগানিরা।

নাটোর জেলা প্রশাসনের নির্ধারিত সময়সূচি মেনে আজ থেকে জেলার বিভিন্ন উপজেলায় গুটি আম সংগ্রহ শুরু হয়েছে। মৌসুমের শুরুতেই বাজারে নিরাপদ ও পরিপক্ব আম নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে ম্যাঙ্গো ক্যালেন্ডার অনুসরণে গুরুত্ব দেওয়া হচ্ছে।

জেলা প্রশাসন বলছে, নির্ধারিত সময়ের আগে অপরিপক্ব আম বাজারজাত বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। এতে ভোক্তারা নিরাপদ ও মানসম্মত আম পাবেন বলে আশা সংশ্লিষ্টদের।

বিজ্ঞাপন
সারাবাংলা/এনজে