Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শরীয়তপুরে প্লাস্টিকে মোড়ানো প্যাকেট থেকে মানুষের কাটা হাত-পা উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ মে ২০২৬ ২২:১৩ | আপডেট: ১৬ মে ২০২৬ ১০:৫০

নড়িয়া থানা, শরীয়তপুর।

শরীয়তপুর: জেলার নড়িয়ায় পদ্মা নদীর পাড় থেকে মানবদেহের খণ্ডিত দুইটি হাত ও দুইটি পা উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৫ মে) বিকেলে উপজেলার মুলফৎগঞ্জ এলাকার নদীর পাড় থেকে প্লাস্টিকের ব্যাগে মোড়ানো অবস্থায় হাত-পাগুলো উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরের দিকে মুলফৎগঞ্জ এলাকায় পদ্মা নদীর তীরে সাদা প্লাস্টিকে মোড়ানো একটি ব্যাগ দেখতে পায় স্থানীয়রা। সেগুলো থেকে দুর্গন্ধের সৃষ্টি হলে বিষয়টি পুলিশকে জানায় তারা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্লাস্টিকের ব্যাগটি খুললে মানুষের খণ্ডিত দু’টি হাত ও দু’টি পা দেখতে পায়। পরে সেগুলো উদ্ধার করে সিআইডিকে খবর দেয় পুলিশ।

বিজ্ঞাপন

এ বিষয়ে নড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বাহার মিয়া বলেন, ‘খবর পেয়ে প্লাস্টিকের ব্যাগে মোড়ানো মানুষের খণ্ডিত হাত-পা উদ্ধার করা হয়েছে। সিআইডি থেকে সেগুলো পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে।’

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর