Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নীলফামারীতে সাড়ে ৫ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ মে ২০২৬ ১৬:৫৮

লাইনচ্যুত হওয়া চাকা।

নীলফামারী: সাড়ে পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর নীলফামারী-সৈয়দপুর রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

রোববার (১৭ মে) সকাল সোয়া আটটার দিকে খয়রাত নগর এলাকায় লাইনের ওপর পড়ে থাকা গাছের ডালে সংঘর্ষ লেগে লাইনচ্যুত হয় খুলনা মেইল ট্রেনের ইঞ্জিনের সামনের দুটি চাকা।

খবর পেয়ে পার্বতীপুর থেকে রিলিফ ট্রেন এসে দুপুর একটার দিকে লাইনচ্যুত ট্রেনটি উদ্ধার করে। এরপর দুপুর দেড়টার দিকে ট্রেনটি খুলনার উদ্দেশ্যে ছেড়ে যায়।

নীলফামারী রেলস্টেশনের স্টেশন মাস্টার মিঠুন রায় জানান, ট্রেনটি দুপুর দেড়টার দিকে খুলনার উদ্দেশ্যে রওনা হয়েছে। এই ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর