Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রংপুরে হামের উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ মে ২০২৬ ১৭:৪৯ | আপডেট: ১৭ মে ২০২৬ ১৭:৫৬

হাম। প্রতীকী ছবি

রংপুর: মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৯ মাস বয়সি মনি আক্তার নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে রংপুরে হামের উপসর্গ নিয়ে মোট ৫ শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (১৭ মে) দুপুরে হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত শনিবার রাতে রমেক হাসপাতালের শিশু ওয়ার্ডের আইসোলেশন বিভাগে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে শিশু মনি। সে ঠাকুরগাঁও সদরের মাহাবুব আলমের মেয়ে।

হাসপাতালের শিশু বিভাগের সহকারী অধ্যাপক আ ন ম তানভীর চৌধুরী (নোমান) মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আনার পর থেকেই শিশুটির অবস্থা ছিল সংকটাপন্ন।’

বিজ্ঞাপন

এদিকে, রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গসহ আরও ২৩ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, নতুন শনাক্তদের মধ্যে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ৫ জন, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৮ জন ও রমেক হাসপাতালে ১০ জন রয়েছেন। বর্তমানে বিভাগটির বিভিন্ন হাসপাতালে মোট ৭৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত ৩০ মার্চ থেকে এ পর্যন্ত মোট এক হাজার ১৩৮ জন রোগী শনাক্ত হয়েছেন, যার মধ্যে ১ হাজার ৬৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর