Wednesday 01 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নওগাঁয় ড্রাম ট্রাকচাপায় নিহত ২


২৫ মে ২০২৬ ১১:৫১

নওগাঁ: নওগাঁয় পত্নীতলা উপজেলায় ড্রাম ট্রাকচাপায় অটোরিকশা চালকসহ দুইজন নিহত হয়েছে।

সোমবার (২৫ মে) দিবাগত রাত ২টার দিকে উপজেলার নজিপুর-ধামইরহাট সড়কের গাহন মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জেলার মহাদেবপুর উপজেলার সুজাইল এলাকার হাবিবুর রহমানের ছেলে আবু হাসান (৪৬) ও ধামইরহাট উপজেলার দুর্গাপুর এলাকার অছি উদ্দিনের ছেলে তরিকুল ইসলাম (৪৫)।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আটোরিকশাটি নজিপুর থেকে ধামাইরহাট উপজেলার ফতেপুর বাজারের দিকে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ড্রাম ট্রাক অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই অটোরিকশা চালক আবু হাসান ও যাত্রী তরিকুল ইসলাম মারা যায়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদের মরদেহ উদ্ধার করে।

বিজ্ঞাপন

নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নিয়ামুল হক বলেন, রাত ২টার দিকে খবর পেয়ে রাতেই ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। ঘটনার পর ড্রাম ট্রাকটি পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজ্ঞাপন

ঢাকার বাতাস আজ ‘সহনীয়’
১ জুলাই ২০২৬ ১৩:০২

আরো

সম্পর্কিত খবর