Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সাতক্ষীরায় তাল গাছ থেকে পড়ে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ মে ২০২৬ ১৯:১৯ | আপডেট: ২৫ মে ২০২৬ ১৯:২০

মরদেহ। প্রতীকী ছবি।

সাতক্ষীরা: জেলার পাটকেলঘাটায় থানার গনেশপুর গ্রামে তালগাছ থেকে পড়ে সাবেক ইউপি সদস্য খাইরুল কাগজীর (৪৯) মৃত্যু হয়েছে। সে তালা উপজেলার খলিশখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য।

সোমবার (২৫ মে) দুপুর আড়াইটার দিকে খলিশখালী ইউনিয়নের গণেশপুর গ্রামে এ ঘটনা ঘটে।

খলিষখালি পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক ওবায়দুল্লাহ খান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত খায়রুল কাগজী খলিষখালি ইউনিয়ন শাখা জাতীয়তাবাদী তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন ও গনেশপুর গ্রামের খালেক কাগজীর ছেলে।

স্থানীয়রা জানান, খাইরুল ইসলাম কাজী সোমবার (২৫ মে) দুপুর আড়াইটার দিকে বাড়ির পাশে তালগাছ ওঠে তাল কাটছিলেন। এসময় অসাবধানতাবশত গাছ থেকে পড়ে যান তিনি। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর