Saturday 15 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ভারত সীমান্তে অবৈধ পারাপারের সময় নারী ও শিশুসহ আটক ১০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ মে ২০২৬ ১৭:০২

সীমান্তে টহলরত বিজিবি।

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার বারাদি অঞ্চলে অবৈধভাবে ভারত সীমান্ত অতিক্রমের সময় নারী ও শিশুসহ ১০ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রবিবার (৩১ মে) ভোর আনুমানিক ৫টা ১৫ মিনিটে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের বারাদি বিওপির নিয়মিত টহল দল সীমান্ত এলাকায় দায়িত্ব পালনকালে তাদের আটক করে।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাাটালিয়নের পরিচালক ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল নাজমুল হাসান এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, আটককৃতদের মধ্যে দুইজন পুরুষ, তিনজন নারী এবং পাঁচজন শিশু রয়েছে। তারা অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা করছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

বিজ্ঞাপন

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটককৃতরা বিভিন্ন সময়ে সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশ করে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে কাজ করছিল। সরকারের পালাবদলে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় এলে তারা স্বেচ্ছায় এদেশে চলে আসে। আটককৃত ব্যক্তিদের বাড়ি সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলায়। অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অভিযোগে তাদের দর্শনা থানায় সোপর্দ করা হবে বলেও জানিয়েছে বিজিবি।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও পারাপার প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত থাকার কারণে তাদের আটক করা সম্ভব হয়েছে।

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর