Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুষ্টিয়া মেডিকেলে আউটসোর্সিং নিয়োগে টেন্ডার বাতিলের দাবিতে বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ জুন ২০২৬ ১৭:৩৪

কুষ্টিয়া মেডিকেলে আউটসোর্সিং নিয়োগে টেন্ডার বাতিলের দাবিতে বিক্ষোভ

কুষ্টিয়া: মেডিকেল কলেজ হাসপাতালে ১১২ জনের আউটসোর্সিং নিয়োগ সংক্রান্ত টেন্ডার বাতিল এবং হাসপাতালের পরিচালক ডা. আনোয়ারুল কবীরের অপসারণের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করা হয়েছে।

মঙ্গলবার (২ জুন) সকাল ১১টায় হাসপাতালের প্রধান ফটকের সামনে ‘সর্বস্তরের মানুষ’-এর ব্যানারে আয়োজিত মানববন্ধনে জুলাই যোদ্ধাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা হাসপাতালের আউটসোর্সিং নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তোলেন। তারা অবিলম্বে সংশ্লিষ্ট টেন্ডার বাতিল এবং হাসপাতালের পরিচালক ডা. আনোয়ারুল কবীরকে অপসারণের দাবি জানান। দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

বিজ্ঞাপন

মানববন্ধন শেষে আন্দোলনকারীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে হাসপাতালের পরিচালকের কার্যালয়ের দিকে অগ্রসর হন। এ সময় কার্যালয়ে প্রবেশের চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। এতে উভয় পক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

পরে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেনাবাহিনীর সদস্যরা আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক করে তাদের দাবিগুলো শোনেন এবং পরিস্থিতি শান্ত করেন।

আন্দোলনকারীরা জানান, একই দাবিতে এর আগের দিনও তারা বিক্ষোভ কর্মসূচি পালন করেছিলেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে বলেও ঘোষণা দেন তারা।

তবে এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর