Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রায়গঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৬

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ জুন ২০২৬ ২১:৫৩

গ্রেফতারকৃত ৬ আসামি

সিরাজগঞ্জ: জেলার রায়গঞ্জ উপজেলায় থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ও নিয়মিত মামলার ৬ আসামিকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (৩ জুন) সকালে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে, মঙ্গলবার রাতভর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, আদালতের পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতার এবং অপরাধ দমনের লক্ষ্যে রায়গঞ্জ থানা পুলিশ এ বিশেষ অভিযান পরিচালনা করে।

গ্রেফতারকৃতরা হলেন— যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি উপজেলার রামকৃষ্ণপুর কোদলা গ্রামের আক্তার মণ্ডল (৫০), এনআই অ্যাক্ট মামলার ওয়ারেন্টভুক্ত আসামি বন্দিহার গ্রামের আবু তালেব (২৮), মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি চান্দাইকোনা এলাকার মো. রেজাউল করিম (৪০), মো. শয়ন মিয়া জাকারিয়া (৩০), চর ব্রাহ্মণবাড়িয়া গ্রামের রিপন (২৩) এবং নিঝুরি উত্তরপাড়া গ্রামের ভুট্ট খলিফা (৩৮)।

বিজ্ঞাপন

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আদালতের জারি করা পরোয়ানা এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। দীর্ঘদিন ধরে তাদের গ্রেফতারের চেষ্টা চলছিল।

রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসানুজ্জামান বলেন, ‘আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। আদালতের পরোয়ানাভুক্ত ও বিভিন্ন মামলার আসামিদের গ্রেফতারে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। কোনো অপরাধীকে আইনের আওতার বাইরে থাকতে দেওয়া হবে না।’

তিনি আরও বলেন, ‘মাদক, সন্ত্রাস, চুরি, ডাকাতি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর