Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মরা গরুর মাংস বিক্রি, ২ বিক্রেতাকে কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ জুন ২০২৬ ১৫:১০

মরা গরুর মাংস বিক্রির অভিযোগে কারাদণ্ড ও জরিমানা

বাগেরহাট: জেলার রামপালের ফয়লাহাটে মরা গরুর পচা মাংস বিক্রির অভিযোগে দুই বিক্রেতাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সাথে নগদ ২০ হাজার টাকা জরিমানাও আদায় করা হয়েছে।

রোববার (৭ জুন) সকাল ১০টায় উপজেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভিজিৎ চক্রবর্তী ফয়লাহাটে অভিযান পরিচালনা করে এই কারাদণ্ড ও জরিমানা করেন।

অভিযুক্তরা হলেন— রামপালের গোবিন্দপুর গ্রামের হারুনর রশিদ (৪৫) ও বাগেরহাটের খানপুর গ্রামের ইয়ামিন হাওলাদার (৩০)।

উপজেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভিজিৎ চক্রবর্তী সত্যতা নিশ্চিত করে জানান, ফয়লাবাজারে মরা গরু জবাই দিয়ে মাংস বিক্রি হচ্ছে এবং ওই মাংস থেকে পচা দুর্গন্ধ বের হচ্ছিল, এমন অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ভেটেরিনারি সার্জনের দায়ের করা প্রসিকিউশন আমলে এনে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও উভয়কে ১০ হাজার করে ২০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়েছে। পরে পচা মাংস মাটি চাপা দেওয়া হয়।

বিজ্ঞাপন

এসময় ভেটেরিনারি সার্জন ডা. অভিজিৎ কুমার ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

স্থানীয়দের অভিযোগ হারুনর রশিদ গরুর মাংসের ব্যবসার আড়ালে দীর্ঘদিন যাবৎ মৃত গরু ও পচা মাংস বিক্রি করে আসছিল।

এসময় হারুনের মাংস বিক্রির লাইসেন্স বাতিলেরও দাবি জানান স্থানীয়রা।

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর