Saturday 15 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

খুলনায় দুর্বৃত্তের গুলিতে ব্যবসায়ী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ জুন ২০২৬ ১৭:০৬ | আপডেট: ১২ জুন ২০২৬ ২২:২০

প্রতীকী ছবি।

খুলনা: খুলনায় দুর্বৃত্তের গুলিতে রফিক গাজী (৪৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

শুক্রবার (১২ জুন) দুপুরে নগরীর লবণচরা থানাধীন মাথাভাঙ্গা কাজীপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। নিহত ব্যবসায়ী ওই এলাকার রতন গাজীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত রফিক দুপুরে বাড়ি থেকে ১ কিলোমিটার দূরে একটি দোকানে বসা ছিল। এ সময়ে হেলমেট পরিহিত অবস্থায় এক যুবক মোটরসাইকেল চালিয়ে এসে তাকে লক্ষ্য করে পরপর কয়েকটি গুলি ছোড়ে। এর মধ্যে একটি গুলি তার পেটে বিদ্ধ হলে সে মাটিতে লুটিয়ে পড়ে যায়। বাড়ির লোকজন খবর পেয়ে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়। সেখানে তার মৃত্যু হয়।

লবণচরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মোশাররফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। মরদেহ উদ্ধার করার পর খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে।’

বিজ্ঞাপন
সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর