Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দিনাজপুরে বিদেশি মদ ও নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার

লোকাল করেসপন্ডেন্ট
২০ জুন ২০২৬ ১৩:৪৯

উদ্ধার করা বিদেশি মদ ও ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট

হিলি: দিনাজপুরের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ বিদেশি মদ এবং ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করেছে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)।

শনিবার (২০ জুন) দুপুর সাড়ে ১২টায় ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
​
বিজিবি সূত্রে জানা যায়, শনিবার ভোরে ফুলবাড়ী ব্যাটালিয়নের অধীনস্থ বড়গ্রাম বিওপির একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে মালিকবিহীন অবস্থায় ৩০ বোতল বিদেশি মদ এবং ১ হাজার ৯৪৫ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট আটক করা হয়, যার সিজার মূল্য ২ লক্ষ ৬০০ টাকা।
​
ফুলবাড়ী ব্যাটালিয়নের (২৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান জানিয়েছেন, সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালান রোধে বিজিবি সবসময় জিরো টলারেন্স নীতি অবলম্বন করে আসছে।

বিজ্ঞাপন

তিনি স্পষ্ট বার্তা দিয়ে বলেন, ‘দেশের সীমান্ত সুরক্ষায় মাদক ও চোরাচালানি মালামাল আটকসহ অপরাধীদের আইনের আওতায় আনতে বিজিবির এই কঠোর অভিযান ভবিষ্যতেও একইভাবে বজায় থাকবে।’

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর