Saturday 15 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

টেকনাফে ৬০ হাজার ইয়াবাসহ ২ রোহিঙ্গা নারী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ জুন ২০২৬ ২০:৫৮

আটক হওয়া দুই নারী।

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে ৬০ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা নারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড (বিসিজি)। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা বলে জানিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার (২৫ জুন) বিকেল ৩টার দিকে টেকনাফের কেরুনতলী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক দু’জন হলেন জাদীমুরা ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা রোকেয়া খাতুন (৩৯) ও ইয়াসমিন (৩১)। তারা সম্পর্কে আপন বোন। তাদের বাবার নাম মৃত নুর হোসেন।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, অভিযানের সময় তাদের কাছ থেকে ৬০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। পরে আটক দু’জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে টেকনাফ থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, ‘ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর