Wednesday 01 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যশোরে ২ কোটি টাকার সোনার বারসহ পাচারকারী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ জুন ২০২৬ ১৬:৩৩ | আপডেট: ২৬ জুন ২০২৬ ১৭:৫৮

সোনার বারসহ আটক হওয়া ব্যক্তি।

যশোর: যশোরে ভারতে পাচারকালে ২ কোটি ২১ লাখ টাকা মূল্যের ১৩ পিস সোনার বারসহ এক পাচারকারীকে আটক করেছে ৪৯ বিজিবির সদস্যরা।

শুক্রবার (২৬ জুন) ভোররাতে যশোর-বেনাপোল মহাসড়কের গদখালী বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার ব্যবহৃত মোটরসাইকেল ও মোবাইলফোন জব্দ করা হয়।

আটককৃত ব্যক্তির নাম সাহাব উদ্দিন সরদার। তার বাড়ি যশোরের শার্শা উপজেলার বেনাপোলের বালুণ্ডা গ্রামে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে ঢাকার সায়েদাবাদ এলাকার চোরাকারবারিদের কাছ থেকে সোনার বারগুলো সংগ্রহ করে যশোর হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়নের একটি বিশেষ আভিযানিক টহল দল ওই এলাকায় অবস্থান নেয়। আটককৃত ব্যক্তির কোমরে বিশেষভাবে লুকানো অবস্থায় ১৩ পিস সোনার বার পাওয়া যায়। উদ্ধারকৃত সোনার ওজন ১ কেজি ১৫৮ গ্রাম, যার বাজারমূল্য ২ কোটি ২১ লাখ ৪৬ হাজার টাকা। আটককৃত আসামির বিরুদ্ধে মামলা দায়ের করে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।’

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর