Saturday 15 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জামালপুরে বন্য হাতির আক্রমণে বৃদ্ধ নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ জুন ২০২৬ ১৬:০৬

প্রতীকী ছবি।

জামালপুরের বকশীগঞ্জে বন্য হাতির আক্রমণে জয়নাল আবেদীন (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

শনিবার (২৭ জুন) ধানুয়া কামালপুর ইউনিয়নের গারো পাহাড়ের সোমনাথ পাড়া এলাকায় তার মৃত্যু হয়।

নিহত জয়নাল আবেদীন স্থানীয় মৃর্ধাপাড়া এলাকার মৃত রমিজ মিয়ার ছেলে।

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সকালে পাহাড়ে লাকরি সংগ্রহের জন্য বাড়ি থেকে বের হন জয়নাল আবেদীন। সন্ধ্যা হলেও বাড়ি না ফেরায় বাড়ির লোকজন তাকে খোঁজাখুঁজি করতে থাকে। রাতে না পেয়ে শনিবার সকালে আবার তাকে খুঁজতে বের হন স্বজনরা। পরে পাহাড়ের সোমনাথ পাড়া এলাকার জঙ্গল থেকে থেতলানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, রাতে বন্য হাতির আক্রমণে তার মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

ধানুয়া কামালপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাপ জামাল জানান, ভারত থেকে কাটাতার পেরিয়ে আসা বন্য হাতির আক্রমণে জয়নাল আবেদীনের মৃত্যু হয়েছে।

বকশীগঞ্জ থানার ওসি মকবুল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর