Saturday 15 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা ও মহানন্দা নদীতে ডুবে দুই শিক্ষার্থীসহ নিখোঁজ ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ জুন ২০২৬ ১৯:০৯

পানিতে ডুবে যাওয়ার প্রতীকী ছবি। ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় পদ্মা ও মহানন্দা নদীতে ডুবে দুই স্কুলশিক্ষার্থীসহ তিনজন নিখোঁজ হয়েছেন।

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে এ দু’টি ঘটনা ঘটে। নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা যৌথভাবে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।

নিখোঁজ দুই শিক্ষার্থী হলেন সদর উপজেলার সুন্দরপুরের জেম আলীর ছেলে রিফাত আলী (১৬) এবং ইসলামপুরের চর তেরোরশিয়া এলাকার আলম হোসেনের ছেলে রাসেল (১৭)। তারা উভয়েই সোবহান উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে সদর উপজেলার আলীমনগর ঘাট এলাকায় পদ্মা নদীতে গোসল করতে নামেন রিফাত ও রাসেল। একপর্যায়ে তারা নদীর গভীর পানিতে তলিয়ে যান। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়রা তাৎক্ষণিক উদ্ধার চেষ্টা শুরু করেন। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। তবে বিকেল পর্যন্ত তাদের সন্ধান পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

অন্যদিকে, একই দিনে মহানন্দা নদীতে মাছ ধরতে গিয়ে নদীতে পড়ে নিখোঁজ হন মো. সাকিরুল ইসলাম (৩০)। তিনি চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আরামবাগ-আজাইপুর এলাকার রুহুল আমিনের ছেলে। তার সন্ধানেও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনজচার্জ (ওসি) একরামুল হোসাইন বলেন, ‘পদ্মা নদীতে নিখোঁজ দুই শিক্ষার্থীকে উদ্ধারে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা একযোগে কাজ করছেন। মহানন্দা নদীতেও নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা চলছে।’

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর