Friday 03 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাদাপাথরে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
৩ জুলাই ২০২৬ ০৮:৫০ | আপডেট: ৩ জুলাই ২০২৬ ০৮:৫১

নিখোঁজ পর্যটক সুব্রত বিকাশ সাহা।

সিলেট: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদাপাথর পর্যটনকেন্দ্রের ধলাই নদীর উৎস মুখে গোসল করতে নেমে এক পর্যটক নিখোঁজ হয়েছেন।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর আনুমানিক ২টার দিকে এ ঘটনা ঘটে।

নিখোঁজ পর্যটকের নাম সুব্রত বিকাশ সাহা (৩৪)। পেশায় চিকিৎসক। তিনি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার বাসিন্দা মিহির লাল সাহার ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে সাদাপাথর পর্যটনকেন্দ্রে ঘুরতে এসে নদীতে গোসল করতে নামেন সুব্রত বিকাশ সাহা। একপর্যায়ে নদীর প্রবল স্রোত ও গভীর পানিতে তলিয়ে গেলে তিনি নিখোঁজ হন। বিষয়টি জানতে পেরে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উদ্ধারের চেষ্টা চালালেও তাকে খুঁজে পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল, উপজেলা প্রশাসন, বিজিবি, পুলিশ এবং স্থানীয় স্বেচ্ছাসেবীরা ঘটনাস্থলে পৌঁছে যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করেন। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে ধোলাই নদীতে ব্যাপক তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় পর্যটনকেন্দ্রে ঘুরতে আসা দর্শনার্থীদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। প্রশাসনের পক্ষ থেকে উদ্ধার অভিযান শেষ না হওয়া পর্যন্ত নদীতে নামার ক্ষেত্রে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

উদ্ধার অভিযান শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে বলে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া জানিয়েছে।

উল্লেখ্য, এর আগে ২০২৫ সালের ৯ জুন পানিতে গোসল করতে গিয়ে মেহেদী হাসান ইমন (১৬)। নামের এক পর্যটকের মৃত্যু হয়। তিনি সিলেট নগরীর লালা দীঘিরপাড় এলাকার বাসিন্দা জামাল মিয়ার ছেলে বলে জানা যায়।

বিজ্ঞাপন

বুয়েটে চাকরির সুযোগ
৩ জুলাই ২০২৬ ০৯:১১

আরো

সম্পর্কিত খবর