Tuesday 18 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বান্দরবানে অস্ত্রসহ কেএনএ সদস্য আটক

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
৪ জুলাই ২০২৬ ১৭:২০ | আপডেট: ৪ জুলাই ২০২৬ ১৮:৩৫

বান্দরবানের থানচির দুর্গম এলাকা থেকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক কেএনএ সদস্য যৌতলাং বম। ছবি: সংগৃহীত

বান্দরবান: জেলায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে অস্ত্রসহ যৌথান বম নামে কেএনএর এক সদস্যকে আটক করা হয়েছে।

শনিবার (৪ জুলাই) সকালে থানচি সদর ইউনিয়নের শেরকর পাড়ায় অভিযান চালিয়ে তাকে আটক করে যৌথ বাহিনীর সদস্যরা। পরে তাকে থানচি থানায় হস্তান্তর করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা যায়,পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল আর্মি (কেএনএ) ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-মূল) এর সদস্যরা বান্দরবান রিজিয়নের আওতাধীন রুমা থানচির দূর্গম বিভিন্ন এলাকায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি আভিযানিক দল গত ২৮ জুন থেকে রাঙ্গামাটির জেলার সীমান্তে রুমা থানচির দুর্গম এলাকা গুলোতে সন্ত্রাসী বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে গোলাগুলির ঘটনাও ঘটে।

বিজ্ঞাপন

এ অভিযানের অংশ হিসেবে শনিবার (৪ জুলাই) সকালে থানচির দুর্গম এলাকায় অভিযান পরিচালনার সময় অস্ত্রসহ কেএনএফ এর এক সদস্যকে করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদার বলেন, ‘থানচির দুর্গম এলাকা থেকে অস্ত্রসহ কেএনএফ-এর এক সদস্যকে সেনাবাহিনী আটকের পর পুলিশে কাছে হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর