Tuesday 18 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নোয়াখালীতে সিএনজি-কাভার্ডভ্যান সংঘর্ষে মাদরাসা শিক্ষার্থী নিহত

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
৪ জুলাই ২০২৬ ২১:২৫

নোয়াখালী: জেলার সদর উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে আবদুল্লাহ আল মাসুম (১৪) নামে এক মাদরাসা শিক্ষার্থী নিহত হয়েছেন।

শনিবার (৪ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার সোনাপুর-চেয়ারম্যান সড়কের মান্নাননগর কোম্পানীঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবদুল্লাহ আল মাসুম জেলার হাতিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের শূন্যের চর গ্রামের সৈয়দ মাঝি বাড়ির মাওলানা কাউচারের ছেলে। তিনি সদর উপজেলার জামিয়া ইসলামিয়া ফয়জিয়া মাদরাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

পরিবারের সদস্যরা জানান, দুপুরে বাড়িতে খাবার খেয়ে বিকেলে মাদরাসার উদ্দেশে সিএনজিচালিত অটোরিকশায় রওনা দেয় মাসুম। পথিমধ্যে সোনাপুর-চেয়ারম্যান সড়কের মান্নাননগর কোম্পানীঘাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে সিএনজিটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা এক নারী ও ২ শিশুসহ মোট ৬ জন আহত হন।

বিজ্ঞাপন

স্থানীয়রা আহতদের উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবদুল্লাহ আল মাসুমকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর কাভার্ডভ্যানচালক পালিয়ে গেলেও স্থানীয়রা গাড়িটি আটক করে।

এ বিষয়ে সুধারাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল ইসলাম বলেন, পরিবারের পক্ষ থেকে এখনো থানায় কোনো অভিযোগ জানানো হয়নি। বিষয়টি খোঁজ নিয়ে পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর