Monday 06 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুনামগঞ্জে বিদ্যুতায়িত হয়ে স্বামী-স্ত্রী-ছেলের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ জুলাই ২০২৬ ২১:৫৯

বিদ্যুতায়িত। প্রতীকী ছবি

সুনামগঞ্জ: জেলার বিশ্বম্ভরপুরে বিদ্যুতায়িত হয়ে একই পরিবারের তিন জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (৬ জুলাই) বিকেলে দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে।

বিদ্যুতায়িত হয়ে মারা যাওয়ার হলেন- নুরুল আমিন (৬০), তার স্ত্রী (৫০) এবং তাদের ছেলে ফরহাদ (৩৮)।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, নুরুল আমিন বিকেলে তার বাড়ির পাশে একটি টং দোকান মেরামতের কাজ করছিলেন। এ সময় তার স্ত্রী ও ছেলেও কাজে সহযোগিতা করছিলেন। এক পর্যায়ে ছেলে ফরহাদ হঠাৎ বিদ্যুতায়িত হন। তাকে বাঁচাতে বাবা নুরুল আমিন এগিয়ে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। এর পর স্বামী-সন্তানকে বাঁচাতে মা এগিয়ে এলে তিনিও বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। পরে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে দ্রুত বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তিন জনকেই মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিন মিয়া জানান, ফরহাদ নামের এক যুবক তার ঘরে বিদ্যুতের কাজ করছিল, তখন অসাবধানতাবশত বিদ্যুতায়িত হলে তাকে বাঁচাতে তার মা—বাবা চেষ্টা করলে তারাও বিদ্যুতায়িত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর