Wednesday 26 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সাতকানিয়ায় বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
১১ জুলাই ২০২৬ ১১:৪৫

চট্টগ্রাম: জেলার সাতকানিয়া উপজেলায় বন্যার পানিতে ডুবে ইসমাঈল হোসেন নামে ২ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সাতকানিয়া সদর ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের দক্ষিণ রূপকানিয়া গ্রামের নবীনপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত শিশু ইসমাঈল হোসেন একই এলাকার জয়নাল আবেদিন প্রকাশ জনুর ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, শিশু ইসমাঈল হোসেন পরিবারের সদস্যদের অজান্তে বসতঘরের পিছনে বন্যার পানিতে ডুবে যায়। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির বসতঘরের পিছনে জমে থাকা বন্যার পানি থেকে অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

সাতকানিয়া অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, মূলত পরিবারের সদস্যদের অজান্তে পানিতে ডুবে ওই শিশুর মৃত্যু হয়েছে।

এদিকে সাতকানিয়া উপজেলার সাঙ্গু, ডলু ও শঙ্খ নদীর পানি ধীরে ধীরে কমতে শুরু করলেও উপজেলার অধিকাংশ ইউনিয়ন এখনও পানিতে ভাসছে। বিভিন্ন এলাকায় থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে আবারও বাড়ছে আতঙ্ক। বৃষ্টির এ ধারা অব্যাহত থাকলে বন্যার পানি আরও বৃদ্ধি পেতে পারে, এই শঙ্কায় উপজেলায় লাখো মানুষ দুশ্চিন্তায় রয়েছেন।

সারাবাংলা/এসএন/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর