পাবনা: ‘পাবনায় মশালের ভাবনা, মাদকমুক্ত পাবনা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদকের বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন ও সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে মশাল ফাউন্ডেশনের আয়োজনে এ সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়।
র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরকারি এডওয়ার্ড কলেজে গিয়ে শেষ হয়।
এ সময় মশাল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আহমেদ মোস্তফা নোমানের নেতৃত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার রেজনুর রহমান, প্রেসক্লাবের সভাপতি আক্তারুজ্জামান আক্তার, সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শামসুল আলম, মশাল ফাউন্ডেশনের সমন্বয়ক মাহফুজ হোসেন শ্রাবণসহ আরও অনেকেই।