Saturday 28 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সাবেক অধ্যক্ষ শামসুন্নাহার আলীর জীবনাবসান

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ জুলাই ২০২৬ ২০:৪৬ | আপডেট: ১১ জুলাই ২০২৬ ২০:৫১

সাবেক অধ্যক্ষ শামসুন্নাহার আলী।

ঢাকা: চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম কমার্স কলেজ, চট্টগ্রাম হোম ইকোনমিকস কলেজ, আর্টস কলেজ, সাতকানিয়া কলেজ ও রংপুর কারমাইকেল কলেজের সাবেক অধ্যক্ষ শামসুন্নাহার আলী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (১১ জুলাই) বেলা দেড়টার দিকে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। তিনি ক্যানসারে আক্রান্ত ছিলেন।

দীর্ঘ কর্মজীবনে বিভিন্ন কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি সামাজিক ও সেবামূলক কর্মকাণ্ডেও সক্রিয় ছিলেন। এ লক্ষ্যে তিনি ‘ঘাসফুল’, ‘আশান্নিতা’, ‘মা ও শিশু’ এবং ‘রোটারি ইন্টারন্যাশনাল’-এর সঙ্গে যুক্ত থেকে কাজ করে গেছেন।

বিজ্ঞাপন

তার জানাজার নামাজ রোববার (১২ জুলাই) জোহরের নামাজের পর ঢাকার উত্তরা সেক্টর-৭ জামে মসজিদে অনুষ্ঠিত হবে।

 

সারাবাংলা/জিএস/এআর
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো