Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুষ্টিয়ায় ব্যাটারিচালিত ভ্যানে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ জুলাই ২০২৬ ০০:৪৩

প্রতীকী ছবি

কুষ্টিয়া: খোকসায় ব্যাটারিচালিত ভ্যানে প্রাইভেটকারের ধাক্কায় দিলীপ বিশ্বাস (৫৫) নামে এক হোমিও চিকিৎসক নিহত হয়েছেন। এ ঘটনায় ভ্যানের আরও দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (১২ জুলাই) সন্ধ্যায় খোকসা পৌরসভার পুরাতন ভূমি অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ব্যাটারিচালিত একটি ভ্যান যোগে খোকসা বাজার থেকে কমলাপুর নিজ বাড়িতে ফিরছিলেন দিলীপ বিশ্বাস (৫৫), ইকবাল কাজী (৩৫) ও সাইদুল ইসলাম (৩৩)। এ সময় পেছন থেকে আসা দ্রুতগতির একটি প্রাইভেটকার ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যানের যাত্রী দিলীপ বিশ্বাস, ইকবাল কাজী ও সাইদুল ইসলাম গুরুতর আহত হন।

বিজ্ঞাপন

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে দিলীপ বিশ্বাসের অবস্থার অবনতি হলে তাকে কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে খোকসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা জাকির হোসেন জানান, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর