Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দাদাকে গুলি করায় আগ্নেয়াস্ত্রসহ নাতি গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ জুলাই ২০২৬ ২৩:১২

আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার আশিক। ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে পারিবারিক সালিসি বৈঠকে বাকবিতণ্ডার জের ধরে দাদা নজরুল ইসলামকে (৭০) গুলি করার অভিযোগে নাতি মো. আশিককে (২৩) গ্রেফতার করেছে র‍্যাব। এ সময় তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে র‍্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মিঠুন কুমার কুণ্ডু বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতার আশিক লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার বশিকপুর ইউনিয়নের রশিদপুর গ্রামের হামিদ উল্যা পাটওয়ারী বাড়ির ইসমাইল হোসেন ফারুকের ছেলে।

র‍্যাব জানায়, সোমবার (১৩ জুলাই) রাতে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে আশিককে গ্রেফতার করা হয়। পরে মঙ্গলবার দুপুরে তাকে সঙ্গে নিয়ে লক্ষ্মীপুরের রশিদপুর গ্রামের নিজ বাড়িতে অভিযান চালায় র‍্যাব। এ সময় সেখান থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেফতার আশিকের বাবা ফারুক ও মা আয়েশা বেগমের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। এই বিরোধ মীমাংসার জন্য গত ৩ জুলাই সন্ধ্যায় স্থানীয়ভাবে একটি সালিসি বৈঠকের আয়োজন করা হয়। সালিশে নজরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সালিসের এক পর্যায়ে আয়েশা বেগমের সঙ্গে অন্যদের উত্তপ্ত বাক্যবিনিময় হলে তিনি ক্ষিপ্ত হন এবং মুঠোফোনে ঢাকায় থাকা ছেলে আশিককে বিষয়টি জানান।

মায়ের ফোন পেয়ে আশিক ওই রাতেই ঢাকা থেকে এলাকায় আসেন। পরদিন ৪ জুলাই বিকেলে এ নিয়ে আবারও বাকবিতণ্ডার এক পর্যায়ে আশিক তার দাদা নজরুল ইসলামকে লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে বৃদ্ধের বাম হাতের কব্জির ওপরের অংশ গুলিবিদ্ধ হয়। ঘটনার পর থেকেই আশিক পলাতক ছিলেন। এ ঘটনায় গত ৬ জুলাই ভিকটিম নজরুল ইসলাম বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

র‍্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মিঠুন কুমার কুণ্ডু বলেন, ‘মামলার পর থেকেই আসামি আশিক পলাতক ছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে। পরে তার দেওয়া তথ্যানুযায়ী অভিযান চালিয়ে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে চন্দ্রগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।’

সারাবাংলা/এসআর/পিটিএম
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর