Friday 17 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সিরাজগ‌ঞ্জে বালুবাহী ট্রাকের চাপায় ভ্যানচালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ জুলাই ২০২৬ ১৫:০১ | আপডেট: ১৭ জুলাই ২০২৬ ১৮:০৫

ঘাতক ট্রাক।

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায় বালুবাহী ট্রাকের চাপায় বাদশা সরকার (৫২) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। একই ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (১৭ জুলাই) সকালে উপজেলার পাটাগ্রাম সড়কের আরআইএম ডিগ্রি কলেজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাদশা সরকার কাজীপুর উপজেলার শুভগাছা গ্রামের বাসিন্দা। দুর্ঘটনার পর স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, মেঘাই এলাকা থেকে রায়গঞ্জের উদ্দেশে ছেড়ে আসা একটি বালুবাহী ট্রাক দ্রুতগতিতে পাটাগ্রাম সড়ক দিয়ে যাচ্ছিল। আরআইএম ডিগ্রি কলেজের সামনে পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা দু’টি ব্যাটারিচালিত অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এ সময় সড়কে থাকা ভ্যানচালক বাদশা সরকার ট্রাকের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন।

বিজ্ঞাপন

দুর্ঘটনার খবর পেয়ে কাজীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। দীর্ঘ চেষ্টার পর ট্রাকের নিচ থেকে বাদশা সরকারকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপর আহত ব্যক্তিকে প্রথমে কাজীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

এ বিষয়ে কাজীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস. এম. মোস্তাফিজুর রহমান বলেন, ‘দুর্ঘটনার সঙ্গে জড়িত বালুবাহী ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। তাকে শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।’

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর