Wednesday 22 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নাটোরে গর্ভবতী স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ জুলাই ২০২৬ ২০:৪৯ | আপডেট: ২১ জুলাই ২০২৬ ২২:১৭

স্বামীর হাতে স্ত্রী খুনের ঘটনায় এলাকায় চাঞ্চল্য।

নাটোর: নাটোরের সিংড়ায় গর্ভবতী স্ত্রী বুলবুলি খাতুনকে কুপিয়ে হত্যার অভিযোগ স্বামী মোহাম্মদ আব্দুল্লাহকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২১জুলাই) বিকেলে উপজেলার ডাহিয়া ইউনিয়নের কুঞ্চীভদ্রা গ্রামে নিজ বাড়ীতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাত মাসের গর্ভবতী বুলবুলি খাতুনের তার স্বামী আব্দুল্লাহর সঙ্গে দীর্ঘদিন ধরেই পারিবারিক কলহ চলছিল। এ নিয়ে আজ (মঙ্গলবার) বিকেলেও তাদের ৪ বছর বয়সি মেয়ের সামনে ঝগড়া শুরু হয়। ঝগড়ার একপর্যায়ে স্বামী আব্দুল্লাহ ধারালো অস্ত্র দিয়ে স্ত্রী বুলবুলিকে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়।

এ সময় বুলবুলি ও তার মেয়ের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে ঘরের মধ্যে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে বুলবুলিকে।

বিজ্ঞাপন

পরে তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য তাদের হেফাজতে নেয়। পরে স্থানীয়দের সহযোগিতায় গ্রামে অভিযান চালিয়ে অভিযুক্ত স্বামী আব্দুল্লাহকে আটক করা হয়েছে।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর