Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ভোলায় গাছচাপায় ইন্টারনেট শ্রমিক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ জুলাই ২০২৬ ২১:৪৪ | আপডেট: ২২ জুলাই ২০২৬ ০৯:২১

প্রতীকী ছবি।

ভোলা: ভোলায় রাস্তার পাশে ইন্টারনেটের ক্যাবল মেরামতের সময় গাছচাপায় মো. হারুন (৩২) নামে এক ইন্টারনেট শ্রমিক নিহত হয়েছেন।

মঙ্গলবার (২১ জুলাই) বিকেল আনুমানিক ৪টার দিকে সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চাচড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হারুন ওই একই গ্রামের মৃত রতনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, হারুন স্থানীয় একটি ব্রডব্যান্ড (ওয়াইফাই) ইন্টারনেট সরবরাহকারী প্রতিষ্ঠানের শ্রমিক হিসেবে কাজ করতেন। মঙ্গলবার বিকেলে ওই এলাকার ইন্টারনেট সংযোগের ক্যাবলে ত্রুটি দেখা দিলে তিনি সেটি মেরামত করতে যান এবং মেরামতের কাজ করছিলেন। এ সময় একই স্থানে পার্শ্ববর্তী এক প্লট ব্যবসায়ীর জমির গাছ অপরিকল্পিতভাবে কাটার সময় গাছটি ছিটকে এসে হারুনকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

রাতে বিষয়টি নিশ্চিত করে ভোলা সদর মডেল থানার পুলিশ পরিদর্শক মো. জিয়াউদ্দিন বলেন, ‘মরদেহ হাসপাতালে রয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর