Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মধ্যপ্রাচ্যে মানব পাচার চক্রের মূল হোতা গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
২২ জুলাই ২০২৬ ২১:২২

গ্রেফতার হওয়া ব্যক্তি।

ঢাকা: মধ্যপ্রাচ্যে মানব পাচার চক্রের অন্যতম মূল হোতা আব্দুল আজিজকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।

বুধবার (২২ জুলাই) রাতে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘সাভারের হেমায়েতপুর এলাকা থেকে মধ্যপ্রাচ্যে মানব পাচার চক্রের অন্যতম মূল হোতা আব্দুল আজিজকে গ্রেফতার করেছে সিটিটিসি। তাকে হেমায়েতপুরে তার অফিস এমএ আজিজ ওভারসীজ থেকে আজ বিকেলে ৫টা ৪৫ মিনিটে গ্রেফতার করা হয়। তার বাড়ি নওগাঁর রাণীনগরের মিরাত গ্রামে। আব্দুল আজিজ প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক।’

বিজ্ঞাপন

গত ৫ জুলাই রাজধানীর বনানী থানায় দায়েরকৃত মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি মামলার তৃতীয় আসামি। বর্তমানে মামলাটি সিটিটিসির ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগে তদন্তাধীন রয়েছে।

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর