Saturday 25 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৭ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ জুলাই ২০২৬ ১৫:৪৭

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পুশ-ইন চেষ্টার শিকার ৭ জন

চাঁপাইনবাবগঞ্জ: জেলার গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের চাড়ালডাংগা সীমান্ত দিয়ে ৭ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির তাৎক্ষণিক তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) সকাল আনুমানিক সাড়ে ৬টার দিকে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর অধীন চাড়ালডাংগা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ২১৯/২৪-আর সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবি জানায়, ভারতের ১২ ব্যাটালিয়ন বিএসএফের টিলাশন ক্যাম্পের সদস্যরা ৭ জন পুরুষকে বাংলাদেশের অভ্যন্তরে পুশ-ইনের চেষ্টা করে। খবর পেয়ে চাড়ালডাংগা বিওপির টহল দল ঘটনাস্থলে পৌঁছে সীমান্তের শূন্য লাইনের ভারতীয় অংশে তাদের শনাক্ত করে।

বিজ্ঞাপন

পরে বিজিবি তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেয় এবং সীমান্তের নিকটবর্তী কাঁটাতারবিহীন অংশ দিয়ে ভারতীয় ভূখণ্ডে ফেরত পাঠানোর কার্যক্রম শুরু করে।

বিজিবি জানিয়েছে, সীমান্তে সার্বক্ষণিক নজরদারি জোরদার রয়েছে এবং এ ধরনের যেকোনো পুশ-ইনের চেষ্টা প্রতিহত করতে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর