Monday 27 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

উল্লাপাড়ায় চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার ৬

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ জুলাই ২০২৬ ১৮:১০ | আপডেট: ২৭ জুলাই ২০২৬ ১৯:৩২

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় চাঁদাবাজি ও হামলার ঘটনায় দায়ের করা দু‘টি মামলায় ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (২৬ জুলাই) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন আজাদ হোসেন, মো. আশিক, রবিউল ইসলাম, শাহাদত হোসেন, মো. আব্দুল মোমেন এবং মমতাজ আলী।

পুলিশ সূত্রে জানা যায়, তারা মামলার এজাহারভুক্ত আসামি। স্থানীয়দের দাবি, গ্রেফতার হওয়া ব্যক্তিরা বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট দলের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

থানা সূত্রে জানা গেছে, স্থানীয় ব্যবসায়ী আলমগীর হোসেন ও তার ভাই জাহিদুল ইসলাম পৃথকভাবে চাঁদাবাজি ও শারীরিক নির্যাতনের অভিযোগ এনে উল্লাপাড়া মডেল থানায় দু’টি মামলা দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্ত শুরু করে এবং অভিযুক্তদের গ্রেফতারের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করে।

বিজ্ঞাপন

উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এ. এফ. এম. মনিরুজ্জামান বলেন, ‘মামলার এজাহারভুক্ত ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে পাঠানো হবে।’

তিনি আরও বলেন, ‘এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। তদন্তে যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে, তাদের বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর