Monday 27 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

টাঙ্গাইলে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট উধাও, আহ্বায়ক বরখাস্ত

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২৭ জুলাই ২০২৬ ২৩:৪৮ | আপডেট: ২৭ জুলাই ২০২৬ ২৩:৫৭

গোপালপুর সরকারি কলেজ

টাঙ্গাইল: জেলার গোপালপুর সরকারি কলেজ কেন্দ্রে ২৫ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার অর্থনীতি দ্বিতীয় পত্রের ২১ জন পরীক্ষার্থীর সৃজনশীল উত্তরপত্রের ওএমআর শিট-এর প্রথম অংশ উধাও হওয়ার ঘটনায় পরীক্ষা পরিচালনা কমিটির আহ্বায়ক পদ থেকে প্রভাষক মোজাম্মেল হোসেনকে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

জানা যায়, ওই দিন এ কেন্দ্রে কারিগরি শাখায় ৫৫৬ জন এবং জেনারেল শাখায় ২৬৮ জনসহ মোট ৮২৪ জন পরীক্ষার্থী অংশ নেন। উত্তরপত্রের ওএমআর উধাও হওয়ার ঘটনায় রোববার (২৬ জুলাই) ওই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মানিকুজ্জামান গোপালপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত অধ্যক্ষ মানিকুজ্জামান বলেন, ‘ওএমআর শিটের প্রথম অংশ মিসিং হয়েছিল। আমরা বোর্ডের সঙ্গে যোগাযোগ করে সব সম্পন্ন করেছি। বোর্ডের চেয়ারম্যানের কাছে গিয়ে বিষয়টি জানিয়েছি, যেন পরীক্ষার্থীদের ফলাফলে কোনো সমস্যা না হয়।’

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম বলেন, ‘আমার তো মাথায় ধরতেছে না, আমি হাসপাতালে আছি।’ এরপরই তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

গোপালপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মঞ্জুরুল মোর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরীক্ষা পরিচালনা কমিটির আহ্বায়ক মোহাম্মদ মোজাম্মেল হোসেনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়া সিনিয়র মৎস্য কর্মকর্তা সৌরভ কুমারকে আহ্বায়ক করে ৩ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর