Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আমের ঝুড়ির নিচে চাপা পড়ে ব্যবসায়ী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ জুলাই ২০২৬ ২১:২৯ | আপডেট: ২৮ জুলাই ২০২৬ ২১:৩০

আমের ঝুড়ির নিচে চাপা পড়ে ব্যবসায়ীর মৃত্যু

সিরাজগঞ্জ: জেলার সলঙ্গা থানার হাটিকুমরুল এলাকায় আমবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এসময় আমের ঝুড়ির নিচে চাপা পড়ে আব্দুস সবুর (৩৭) নামে এক আম ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) সকালে নাটোর-বনপাড়া মহাসড়কের নাইমুড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুস সবুর টাঙ্গাইলের নাগরপুর উপজেলার তেবাড়িয়া গ্রামের রাফেজ আলীর ছেলে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে আম বোঝাই করে ট্রাকটি টাঙ্গাইলের উদ্দেশে রওনা দেয়। পথে নাইমুড়ি এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে ট্রাকটি সড়কের পাশের খাদে উল্টে যায়। দুর্ঘটনার সময় ট্রাকে থাকা আম ব্যবসায়ী আব্দুস সবুর আমের ঝুড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

বিজ্ঞাপন

দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেলেও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি জব্দ করে হাটিকুমরুল হাইওয়ে থানায় নিয়ে যায়। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে নিহতের মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সারাবাংলা/এমএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর