Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৯৪ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ জুলাই ২০২৬ ১৮:২৭ | আপডেট: ২৯ জুলাই ২০২৬ ১৮:২৮

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৯৪ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ

চাঁপাইনবাবগঞ্জ: সীমান্তে অভিযান চালিয়ে ৯৪ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-৫৩।

বুধবার (২৯ জুলাই) ভোররাতে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধীনস্থ চরবাগডাংগা বিওপির একটি বিশেষ টহলদল সদর উপজেলার চরবাগডাংগা ইউনিয়নের চাচ্চুরচর গ্রামে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য জব্দ করে।

বিজিবি জানায়, জব্দ করা এস্কাফ সিরাপের আনুমানিক বাজারমূল্য ৩৭ হাজার ৬০০ টাকা। উদ্ধার করা সিরাপ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় জমা দেওয়া হয়েছে।

৫৩ বিজিবি সূত্রে জানা যায়, চলতি জুলাই মাসে বিভিন্ন অভিযানে এক আসামিকে গ্রেফতারের পাশাপাশি মোট ৬৯৯ বোতল এস্কাফ সিরাপ, ৬৪ বোতল ফেয়ারডিল সিরাপ এবং ৯০ বোতল মদ জব্দ করা হয়েছে।

বিজ্ঞাপন

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, ‘সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করা, পুশ-ইন প্রতিরোধ, মাদক ও অন্যান্য চোরাচালান দমনে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর