Wednesday 29 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রামুতে দেশীয় ৩ বন্দুক ও ধারালো অস্ত্র উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ জুলাই ২০২৬ ২৩:২১ | আপডেট: ২৯ জুলাই ২০২৬ ২৩:২৩

উদ্ধার করা তিনটি একনলা বন্দুক ও ধারালো অস্ত্র

কক্সবাজার: জেলার রামুতে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৫ এর ঝটিকা অভিযানে তিনটি দেশীয় তৈরি একনলা বন্দুক ও তিনটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৯ জুলাই) ভোরে উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের থোয়াইংগাকাটা এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রগুলো পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

র‍্যাব জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের থোয়াইংগাকাটা গ্রামে একটি সংঘবদ্ধ ডাকাতচক্র ডাকাতির উদ্দেশ্যে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও ধারালো সরঞ্জাম বিশেষ কৌশলে লুকিয়ে রেখেছে বলে তারা জানতে পারে। এ তথ্যের ভিত্তিতে বুধবার ভোর সাড়ে ৬টার দিকে একটি আভিযানিক দল এলাকায় বিশেষ তল্লাশি অভিযান চালায়। অভিযানের এক পর্যায়ে স্থানীয় বাসিন্দা মো. শাহজাহানের (৩৬) বসতবাড়ির উত্তর পাশে পুকুর সংলগ্ন ফাঁকা স্থান থেকে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা তিনটি দেশীয় তৈরি একনলা বন্দুক এবং কাঠের হাতলযুক্ত তিনটি ধারালো দা উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজ্ঞাপন

উদ্ধার হওয়া অস্ত্র ও ধারালো সরঞ্জাম পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রামু থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর