Thursday 30 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নওগাঁয় বিআরটিসি বাসের চাপায় শিক্ষক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ জুলাই ২০২৬ ১১:০০

নওগাঁ: নওগাঁয় শহরের দয়ালের মোড়ে বিআরটিসি যাত্রীবাহী বাসের চাপায় আ.ত.ম ইউসুফ (৪৫) নামে এক শিক্ষক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ৮টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত ইউসুফ নওগাঁ শহরের জগৎসিংহপুর হাজীপাড়া এলাকার বাসিন্দা এবং জয়পুরহাট টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সকালে ইউসুফ স্কুটি (মোটরসাইকেল) চালিয়ে জয়পুরহাট স্কুলে যাচ্ছিলেন। পথে শহরের দয়ালের মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে ধাক্কা লেগে রাস্তার মাঝে পড়ে যান ওই শিক্ষক। এসময় বিপরীত পাশের বালুডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে শহরের মুক্তির মোড়ের দিকে আসা দ্রুতগতির একটি বিআরটিসি যাত্রীবাহী বাস তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

বিজ্ঞাপন

নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।

সারাবাংলা/এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর