Thursday 30 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কক্সবাজারে বিদেশি পিস্তলসহ যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ জুলাই ২০২৬ ১৮:০৮ | আপডেট: ৩০ জুলাই ২০২৬ ১৮:১২

আটক যুবক মো. সোহেল

কক্সবাজার: জেলার রামুতে বিশেষ অভিযানে বিদেশি অস্ত্রসহ এক যুবককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার  (৩০ জুলাই)  সকালে রামু থানার ফতেখারকুল ইউনিয়নের ২নং ওয়ার্ডের হাজারীকুল রামু-মরিচ্যাগামী প্রধান পাকা সড়কের ওপর থেকে তাকে আটক করা হয়।

আটক যুবকের নাম মো. সোহেল (২৭)। তিনি রামু থানার কচ্ছপিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মৌলভীকাটা এলাকার ফরিদুল আলম ও রাশেদা বেগমের ছেলে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং ৩ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

সূত্র থেকে জানা যায়, বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে রামু থানা পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে কাউয়ারখোপ ইউনিয়নের নাইক্ষ্যংছড়ি-রামু সড়কে একটি অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে। এসময় একটি দ্রুতগামী মিনি পিকআপ পুলিশ চেকপোস্টের সংকেত অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ সাথে সাথে গাড়িটি ধাওয়া করে রামু থানার ফতেখারকুল ইউনিয়নের ২নং ওয়ার্ডের হাজারীকুল রামু-মরিচ্যাগামী প্রধান পাকা সড়কের ওপর গাড়িটিকে আটকে দেয়।

বিজ্ঞাপন

এসময় পিকআপটিতে তল্লাশি চালিয়ে চালকের সিটের পাশে থাকা স্টিয়ারিংয়ের নিচে এবং ব্রেকের পাদানির ভেতরে সুকৌশলে লুকানো অবস্থায় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং ৩ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। এ সময় পুলিশ গাড়ি চালককে আটক করে এবং পিকআপ ও একটি বাটন মোবাইল জব্দ করে।

​উদ্ধার করা পিস্তল, গুলি ও মিনি পিকআপসহ আটক সোহেলকে রামু থানা হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে রামু থানা পুলিশ।

এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম ভূইয়া।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর