Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘তাঁত শিল্পকে টিকিয়ে রাখতে তাঁতিদের সহজ শর্তে ঋণ দেওয়া হবে’

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১ আগস্ট ২০২৬ ২২:০৭ | আপডেট: ২ আগস্ট ২০২৬ ১২:৩৮

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।

টাঙ্গাইল: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেছেন, টাঙ্গাইল ঐতিহ্যবাহী তাঁতের শাড়ী জিআই পন্য হিসেবে স্বীকৃতি, এ ঐতিহ্যকে ধরে রাখতে আধুনিক প্রযুক্তির ব্যবহার ও তাঁতিদের উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। সেই সঙ্গে তাঁতিদের জন্য সহজ শর্তে ঋণ ও প্রণোদনা সহায়তা করা হবে।

শনিবার (১ আগস্ট) দুপুরে টাঙ্গাইল শহরের বাজিতপুর প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

বস্ত্র পাট প্রতিমন্ত্রী বলেন, বিগত সরকার ঐতিহ্যবাহী এই তাঁত শিল্পকে ধ্বংসের দিকে নিয়ে গেছে। বর্তমান সরকার এই শিল্পকে টিকিয়ে রাখতে আধুনিক প্রযুক্তির ব্যবহার ও তাঁতিদের উন্নত প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এতে তরুণ প্রজন্মকে তাঁত শিল্পে আগ্রহী করে তুলবে। সেই সঙ্গে বিগত সরকার সরকারের সময় দেশের যতগুলো টেক্সটাইল বন্ধ আছে সবগুলো বর্তমান সরকার চালু করবে।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমেদ চৌধুরী এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান মো. জাকির হোসেন, জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার প্রমুখ।

এর আগে প্রধান অতিথি সহ সকল অতিথিরা নবনির্মিত টাঙ্গাইল শহরের বাজিতপুর তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টার উদ্বোধন ও পরিদর্শন করেন।

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো