Sunday 02 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পর্নোগ্রাফি তৈরির অভিযোগে নারীসহ গ্রেফতার ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ আগস্ট ২০২৬ ০৯:২৯

প্রতীকী ছবি

গাইবান্ধা: জেলার গোবিন্দগঞ্জে মোবাইল ফোনে পর্নোগ্রাফি তৈরি ও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার অভিযোগে নারীসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় পর্নোগ্রাফি তৈরিতে ব্যবহৃত মোবাইল ফোনসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে।

শনিবার (১ আগস্ট) রাতে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেফতার ব্যক্তিরা হলেন— পলাশবাড়ী উপজেলার মধ্য রামচন্দ্রপুর গ্রামের আশিদুল ইসলাম ওরফে রাশিদুলের মেয়ে মামুনী আক্তার (২৪), গোবিন্দগঞ্জ উপজেলার অভিরামপুর হাজীপাড়া এলাকার খোরশেদ আলমের ছেলে রাকিবুল হাসান রাকিব (৩০), সাদুল্লাপুর উপজেলার নিশ্চিন্তপুর এলাকার সাইফুল ইসলামের স্ত্রী রেজেনা খাতুন সাথী (২৮) এবং সুন্দরগঞ্জ উপজেলার চণ্ডিপুর গ্রামের লুৎফর রহমানের ছেলে মামুন অর রশিদ (৩০)।

বিজ্ঞাপন

পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, গ্রেফতার ব্যক্তিরা পলাতক আরও কয়েকজনের সহযোগিতায় দীর্ঘদিন ধরে গোবিন্দগঞ্জ পৌর এলাকার হীরকপাড়া এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে পর্নোগ্রাফি তৈরি এবং তা অনলাইনে ছড়িয়ে দেওয়ার কাজে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই বাসায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করে। এ সময় পর্নোগ্রাফি তৈরিতে ব্যবহৃত একাধিক মোবাইল ফোন, ভিডিও ধারণের বিভিন্ন সরঞ্জাম এবং মামলার আলামত হিসেবে প্রয়োজনীয় সামগ্রী জব্দ করা হয়।

এ ঘটনায় গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক বলেন, ‘গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত পলাতক অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

বিজ্ঞাপন

ঢাকার বায়ুমান আজ 'সহনীয়'
২ আগস্ট ২০২৬ ১০:৪৭

আরো

সম্পর্কিত খবর