Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মেয়েকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা আটক

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
৩ আগস্ট ২০২৬ ১৭:৪৫

মানিকগঞ্জ: জেলার ঘিওর উপজেলার বানিয়াজুরী গ্রামে ১১ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে তার সৎ বাবাকে আটক করেছে পুলিশ।

সোমবার (৩ আগস্ট) দুপুরে উপজেলার বানিয়াজুরী গ্রামের ভাড়া বাসা থেকে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম মো. জুলহাস। তিনি পেশায় একজন মিল শ্রমিক।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ঘিওরের বানিয়াজুরী এলাকায় বাসা ভাড়া করে স্ত্রী ও সৎ মেয়েকে নিয়ে বসবাস করতেন জুলহাস। অভিযোগ রয়েছে, তিনি বিভিন্ন সময়ে শিশুটিকে একাধিকবার ধর্ষণ করেন। বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ অভিযুক্ত জুলহাসকে আটক করে।

ঘিওর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহাবুবুর রহমান জানান, ‘সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত জুলহাসকে আটক করা হয়েছে। শিশুটির মা বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে অভিযুক্তকে আদালতে পাঠানো হবে।’

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর