Tuesday 04 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

টুঙ্গিপাড়ায় ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ স্মরণে নির্মিত তোরণে ফের আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ আগস্ট ২০২৬ ১৮:২৯ | আপডেট: ৩ আগস্ট ২০২৬ ২০:০৯

৩৬ জুলাই গণঅভ্যুত্থান তোরণ।

গোপালগঞ্জ: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে নির্মিত ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এর অগেও একবার এ তোরণে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

সোমবার (৩ আগস্ট) গভীর রাতে দুর্বৃত্তরা তোরণটির অবশিষ্ট অংশে আগুন ধরিয়ে দিলে সেটি সম্পূর্ণ পুড়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার শিশু পার্কের সামনে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের স্মরণে শনিবার (১ আগস্ট) দুপুরে তোরণটি নির্মাণ করে পৌর স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। ওই রাতেই দুর্বৃত্তরা তোরণটিতে আগুন ধরিয়ে দেয়। এতে পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক গোলাম কিবরিয়া সাগর এবং পৌর ছাত্রদলের আহ্বায়ক ইয়েন মুন্সীর ছবি ও নামের কিছু অংশ পুড়ে যায়। এর পরদিন সোমবার গভীর রাতে আবারও তোরণের অবশিষ্ট অংশে আগুন দেওয়া হলে সেটি সম্পূর্ণ পুড়ে যায়।

বিজ্ঞাপন

পৌর ছাত্রদলের আহ্বায়ক ইয়েন মুন্সী বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহত যোদ্ধাদের স্মরণে আমরা তোরণটি নির্মাণ করেছিলাম। পরপর দুই রাতে এতে অগ্নিসংযোগের মাধ্যমে জুলাইয়ের আত্মত্যাগকে অপমান করা হয়েছে। আমরা এ ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’

টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আইয়ুব আলী বলেন, ‘প্রথম দফায় অগ্নিসংযোগের পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছিল। সোমবার সকালে আবারও তোরণে আগুন দেওয়ার খবর পাওয়া যায়। কারা এ ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করে জড়িতদের শনাক্তের কাজ শুরু হয়েছে। তবে এখনো পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর