Tuesday 04 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মদপান করে ২ রুশ নাগরিকের মধ্যে হাতাহাতি, একজনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
৩ আগস্ট ২০২৬ ১৯:০৩ | আপডেট: ৩ আগস্ট ২০২৬ ২১:৪০

সের্গেই কুদরিনের মরদেহ।

পাবনা: পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুরে অতিরিক্ত মদপান করে ২ রাশিয়ার নাগরিকের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে সের্গেই কুদরিন (৫৬) নামে একজনের মৃত্যু হয়েছে। অপরজন মেনচেভ মুমূর্ষু অবস্থায় হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার (৩ আগস্ট) সকালে রুপপুর পারমাণবিক প্রকল্পের গ্রীণসিটিতে এ ঘটনা ঘটে।

মৃত সের্গেই নিকোলায়েভিচ গ্রীণসিটির ৬ নম্বর ভবনের ৫০১ নম্বর রুমে বসবাস করতেন। তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ঠিকাদারি প্রতিষ্ঠান ট্রেস্ট রোসেমে আল্ট্রাসনিক টেস্টিং ইন্সপেক্টর হিসেবে কর্মরত ছিলেন। অপর রুশ নাগরিকও রোসেম কোম্পানিতে কর্মরত।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গ্রীণসিটিতে অবস্থানকালে তারা মদ্যপান করেন। মদ্যপ অবস্থায় একপর্যায়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে একে অপরকে মারধর করেন। এতে দুজনেই অচেতন হয়ে পড়লে পার্শ্ববর্তী গ্রীণসিটি হাসপাতালে তাদের নিয়ে যাওয়া হয়।

গ্রীণসিটি হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সাইফুল ইসলাম জানান, ‘তাদের দুজনকেই অচেতন অবস্থায় হাসপাতালে আনা হয়। তাদের অবস্থা গুরুতর হওয়ায় পাবনা এসোর্ট স্পেশালাইজড হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে।’

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আশাদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহের ময়নাতদন্ত শেষে দূতাবাসের মাধ্যমে রাশিয়ায় পাঠানোর ব্যবস্থা নেওয়া হবে। অপরজন হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি আরো বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর