কক্সবাজার: জেলার রামুতে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আতিকুর রহমান (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
সোমবার (৩ আগস্ট) সন্ধ্যা ৭টা ৪৬ মিনিটের দিকে খুনিয়াপালং ইউনিয়ন পরিষদ সংলগ্ন পালং কনভেনশন হলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আতিকুর রহমান (১৯) খুনিয়াপালং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের তেলখলা এলাকার বাসিন্দা মুজাফফরের ছেলে।
স্থানীয়রা জানান, ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষটি ছিল অত্যন্ত ভয়াবহ। দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে রামু হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
রামু হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকান্ত ভট্টাচার্য জানান, মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।