Wednesday 05 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সিরাজগঞ্জে ট্রেন লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেলযোগাযোগ বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ আগস্ট ২০২৬ ১২:৪৩ | আপডেট: ৪ আগস্ট ২০২৬ ১৪:২০

লাইনচ্যুত ট্রেনের বগি।

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী রেলওয়ে স্টেশনে ঢাকাগামী আন্তঃনগর সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় যমুনা সেতু হয়ে উত্তর ও পশ্চিমাঞ্চলের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।

মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১১টার দিকে স্টেশনে ট্রেনটি প্রবেশের সময় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পরপরই যমুনা সেতু রুটে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে রাজশাহী, রংপুর ও খুলনাসহ উত্তর ও পশ্চিমাঞ্চলের বিভিন্ন গন্তব্যে চলাচলকারী একাধিক আন্তঃনগর ও লোকাল ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে। আকস্মিক এ পরিস্থিতিতে চরম দুর্ভোগে পড়েছেন হাজারো যাত্রী।

বিজ্ঞাপন

দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) খাইরুল ইসলাম তালুকদার জানান, ট্রেনটি স্টেশনে প্রবেশের সময় একটি বগি রেললাইন থেকে বিচ্যুত হয়। এ কারণে যমুনা সেতু হয়ে চলাচলকারী প্রধান রেলপথে ট্রেন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ রাখা হয়েছে।

রেলওয়ে সূত্র জানায়, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই উদ্ধার কার্যক্রম শুরু করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। লাইনচ্যুত বগিটি সরিয়ে নিতে ঈশ্বরদীসহ নিকটবর্তী স্থান থেকে রিলিফ ট্রেন পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে বগিটি উদ্ধার এবং ক্ষতিগ্রস্ত লাইন মেরামতের কাজ শেষ করলে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক করা হবে।

বগি উদ্ধারের কাজ চলছে।

তবে প্রাথমিকভাবে দুর্ঘটনার কারণ সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য জানাতে পারেনি রেলওয়ে কর্তৃপক্ষ। বিষয়টি তদন্ত করে প্রকৃত কারণ নির্ধারণ করা হবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর