Wednesday 05 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মানিকগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে আহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ আগস্ট ২০২৬ ১৫:১০

দুর্ঘটনার পরের চিত্র।

মানিকগঞ্জ: ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের শিবালয় উপজেলার ফলসেটিয়া এলাকায় যাত্রীবাহী বাস ও একটি প্রাইভেটকারের সংঘর্ষে দুইজন গুরুতর আহত হয়েছেন।

বুধবার (৫ আগস্ট) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকাগামী ডি-লিংক পরিবহণের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে পাটুরিয়াগামী একটি প্রাইভেটকারের সংঘর্ষ হয়। সংঘর্ষে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। এতে গাড়িটির চালক ও এক যাত্রী গুরুতর আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। পরে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

বিজ্ঞাপন

বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) হারুন অর রশিদ জানান, দুর্ঘটনায় দুইজন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত বাস ও প্রাইভেটকার জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর