টাঙ্গাইল: জেলার ঘাটাইলে যাত্রীবাহী বাসের ধাক্কায় শহিতন (৬০) নামে এক নারী পথচারী নিহত হয়েছেন।
বুধবার (৫ আগস্ট) দুপুরে টাঙ্গাইল–ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে উপজেলার ঘাটাইল কলেজ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শহিতন সড়ক পার হওয়ার সময় একটি যাত্রীবাহী বাস তাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘাটাইল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে দুর্ঘটনায় জড়িত এমডি সুপার পরিবহনের বাসটি জব্দ করে থানায় নিয়ে আসে এবং বাসটির চালককে আটক করে।
ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোকসেদুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনায় জড়িত এমডি সুপার পরিবহনের বাসটি জব্দ করে থানায় আনা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।