Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সাকিব আল হাসানের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা-ভাঙচুর

সারাবাংলা ডেস্ক
৫ আগস্ট ২০২৬ ২৩:০৯ | আপডেট: ৬ আগস্ট ২০২৬ ১২:০৭

সাকিব আল হাসানের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা-ভাঙচুর

মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এসময় বাড়িটি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়, এতে জানালার কাচ ভেঙে যায়।

বুধবার (৫ আগস্ট) রাত ৯টার দিকে মাগুরা শহরের কেশব মোড় এলাকায় এ ঘটনা ঘটে। তবে এসময় বাড়িতে কেউ ছিলেন না।

প্রত্যক্ষদর্শীরা গণমাধ্যমকে জানান, কয়েকজন দুর্বৃত্ত বাড়িতে ইট পাটকেল নিক্ষেপ করে জানালার গ্লাস ভাঙচুর করে। এছাড়াও গেটে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করে। এ সময় গেটে সামান্য আগুন জ্বললেও তা দ্রুত নিভে যায়।

মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন গণমাধ্যমকে জানান, কে বা কারা পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

বিজ্ঞাপন

ঘটনার পর বাড়িটির চারপাশে পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, বুধবার (৫ আগস্ট) সন্ধ্যায় ভারতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে লাইভে অংশ নেন সাকিব।

২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকার আদাবরে রুবেল নামের এক পোশাককর্মী নিহত হওয়ার ঘটনায় সাকিবের বিরুদ্ধে একটি হত্যা মামলা রয়েছে। এছাড়া শেয়ারবাজারে কৃত্রিমভাবে শেয়ারের দাম বাড়িয়ে সাধারণ বিনিয়োগকারীদের ঠকানো এবং অবৈধভাবে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এ ঘটনায় দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা দায়ের করেছে। তার বিরুদ্ধে চেক জালিয়াতি ও প্রতারণার মামলাও রয়েছে।

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর