Saturday 08 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নেত্রকোনায় অগ্নিকাণ্ডে ১০ দোকান ও বাড়ি ভস্মীভূত, আহত ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ আগস্ট ২০২৬ ১৫:৩৬

অগ্নিকাণ্ড।

নেত্রকোনা: নেত্রকোনা জেলা শহরের বড়ো বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ছয়টি দোকান ও চারটি বাড়ি ভস্মীভূত হয়েছে। এতে একজন ফায়ার সার্ভিস কর্মকর্তাসহ চারজন আহত হয়েছেন।

শুক্রবার (৭ আগস্ট) রাত ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের ঘটনার বিষয়ে নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, স্থানীয় ফায়ার সার্ভিসের পাঁচটি টিম কাজ করে বড়ো বাজারের আগুন নিয়ন্ত্রণে এনেছে। এরই মাঝে ভস্মীভূত হয়েছে অন্তত ছয়টি দোকান ও চারটি বাড়ি। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।

বিজ্ঞাপন

জেলা প্রশাসক ড. খন্দকার মুশফিকুর রহমান ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। তিনি বলেন, ‘আগুন লাগার পরপরই আশপাশের দোকান ও বাসাবাড়ি থেকে গ্যাস সিলিন্ডারসহ বিস্ফোরক জাতীয় দ্রব্য দ্রুত সরিয়ে ফেলা হয়, যা বড় ধরনের বিপর্যয় এড়াতে সহায়ক হয়। শেষ পর্যন্ত রাত সাড়ে ১১টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।’

ক্ষতিগ্রস্তদের সার্বিকভাবে সহযোগিতা করা হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর