Tuesday 11 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

খুলনায় দুটি বিদ্যালয়ে কেউ পাস করেনি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ আগস্ট ২০২৬ ১১:৩৩ | আপডেট: ১১ আগস্ট ২০২৬ ১১:৩৪

ছবি: সংগৃহীত।

খুলনা: যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় পাসের হারে খুলনা জেলা শীর্ষস্থান অর্জন করলেও দুটি মাধ্যমিক বিদ্যালয়ের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি।

সোমবার (১০ আগস্ট) দুপুরে প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফল পর্যালোচনা করে এ চিত্র পাওয়া গেছে।

শতভাগ অকৃতকার্য হওয়া প্রতিষ্ঠান দুটি হলো-খুলনা মহানগরীর খালিশপুরের আসমা সরোয়ার ইসলামিক মাধ্যমিক বিদ্যালয় এবং ডুমুরিয়া উপজেলার কাটেঙ্গা মাধ্যমিক বিদ্যালয়।

প্রকাশিত ফলাফল পর্যালোচনা করে দেখা যায়, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় খুলনা জেলা থেকে ৫৪টি কেন্দ্রে ৩৯৩ প্রতিষ্ঠানের ২০ হাজার ৭৩৯ জন পরীক্ষার্থী অংশ নেন। এর মধ্যে পাস করেছে ১৪ হাজার ৪২১ জন। যা পাসের হারে ৬৯ দশমিক ৫৪ শতাংশ। এটিই বোর্ডের শীর্ষ অবস্থানে রয়েছে। তবে খুলনা মহানগরীর খালিশপুরের আসমা সরোয়ার ইসলামিক মাধ্যমিক বিদ্যালয়ের এবার এসএসসি পরীক্ষায় দুজন শিক্ষার্থী অংশ নিয়েছিল। দুর্ভাগ্যজনকভাবে দুজনই ফেল করেছে। অপরদিকে ডুমুরিয়া উপজেলার ধামালিয়া ইউনিয়নের কাটেংগা মাধ্যমিক বিদ্যালয় থেকে মানবিক বিভাগে চার শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেন। তাদের সবাই অকৃতকার্য হয়েছেন।

বিজ্ঞাপন

আসমা সারোয়ার ইসলামিক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামানের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

কাটেংগা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হালিম সরদার বলেন, বিদ্যালয়ে শিক্ষকেরা তাদের দিক থেকে শতভাগ চেষ্টা করছেন। কিন্তু স্কুলে ও বাড়িতে যদি না পড়ে তাহলে কী ভাবে পাস করবে।